🕯️ " ফাইয়াজ ও সেই পুরনো মসজিদ"
“ওই মসজিদে রাত ৯টার পরে কেউ যায় না… জানো তো ফাইয়াজ, তালগাছটার নিচে নাকি একটা কিছু আছে…”
শুধু শুনেই হাসল ফাইয়াজ।
সে শহর থেকে গ্রামের হোস্টেলে এসেছে নতুন।
পড়াশোনার পাশাপাশি নামাজ-রোজা, তিলাওয়াত নিয়মিত করে।
ভয় শব্দটা তার অভিধানে নেই — কারণ তার সাথে আছে আল্লাহ।
এক রাতে, যখন সবাই ঘুমোতে চলে গেছে,
ফাইয়াজ ব্যাগে ছোট একটা কুরআন শরীফ আর মোবাইলের লাইট নিয়ে হেঁটে গেল সেই পুরনো মসজিদে।
সেই তালগাছটা তখন কেমন যেন নড়ছিল।
বাতাস ছিল না, অথচ পাতারা ফিসফিস করছিল।
মসজিদের দরজাটা একটু খোলা ছিল।
সে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তার গা বেয়ে উঠল।
কিন্তু সে থামল না—উদ্দেশ্য ছিল ইশার নামাজ, এবং কিছু সময় কুরআন তিলাওয়াত।
নামাজ শুরু করতেই, আচমকা জানালার পাশে এক ছায়া!
কেউ বসে আছে কিনা বোঝা যায় না, শুধু অনুভূত হয়।
সালাম ফিরিয়ে সে পড়তে লাগল আয়াতুল কুরসী,
তার কণ্ঠের সুর পুরো মসজিদে ছড়িয়ে পড়ল।
হঠাৎ সেই ছায়া উঠে দাঁড়ালো,
কিন্তু ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল…
আর চলে গেল তালগাছের দিকে মিলিয়ে।
🌙 ফাইয়াজ তখন মুচকি হেসে বলল:
"আল্লাহর কথা শুনলে ওরাও চলে যায়।"
📖 শিক্ষা:
▪️ ভয় যদি কিছু থাকে, তা যেন শুধু আল্লাহর হয়
▪️ কুরআনের আলো শুধু মানুষের জন্য না, অদৃশ্য জগতের জন্যও
▪️ আয়াতুল কুরসী, সুরা বাকারা — এগুলো জ্বিন-শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল
Publisher: Al-Fatiha Foundation
সিরিজ: জ্বিন
লেখক: মুহিবুল্লাহ আমিন গাজী
🔔
.jpeg)
মন্তব্যসমূহ