২০০৪ সাল, কানাডার এক শান্ত ছোট্ট খামারে মাটি খুঁড়ছিলেন ম্যারি গ্রামস। বাগানে কাজ করার সময় হঠাৎ করেই হারিয়ে ফেলেন তার বিয়ের হীরার আংটি, যেটি তিনি পরে ছিলেন কয়েক দশক ধরে। অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু আংটির আর হদিস মেলেনি। দীর্ঘশ্বাস নিয়ে সেই হারানোর যন্ত্রণা নিয়ে চলে যায় সময়... ঠিক ১৩ বছর।
২০১৭ সালে তার পুত্রবধূ বাগানে সবজি তুলছিলেন, হঠাৎই এক গাজরের গায়ে চোখ আটকে যায়। গাজরটির মাঝখানে কী যেন চকচক করছে। খুব যত্ন করে তোলা হলে দেখা গেল, একটি গাজর বড় হয়েছে একটি আংটির ফাঁক দিয়ে, যেন সেটি নিজেই পরেছে আংটি! এটি ছিল সেই হারানো হীরার বিয়ের আংটি, যা ১৩ বছর আগে মাটির নিচে হারিয়ে গিয়েছিল।
এই ঘটনা শুধু ম্যারির পরিবারেই নয়, বরং গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এক অনন্য গল্প হয়ে; ভালোবাসা, ধৈর্য আর প্রকৃতির অলৌকিক ব্যবস্থার এক জীবন্ত উদাহরণ।
.
.
মুহাম্মাদ মুহিব্বুল্লাহ্ বিন আমিন

মন্তব্যসমূহ