আমার মেয়েটাকে ওর স্কুল থেকে নিয়ে ঘরে ফিরেই উত্তরার দুর্ঘটনার সংবাদ শুনলাম। যেসকল ছবি আর ভিডিওগুলো পাওয়া যাচ্ছে সেগুলো স্রেফ দেখার মতো নয়। কী মর্মান্তিক!!
সকালবেলা কতো পরিপাটি করে বাবা-মায়েরা বাচ্চাগুলোকে স্কুলে পাঠালেন। কয়েক ঘণ্টা পরেই এমন দুর্ঘটনা! বাংলাদেশের ইতিহাসে একটা শোকাবহ দিন হয়ে থাকবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহতদের দ্রুত শিফা দিন৷ নিহতদের জান্নাতের উঁচু মাকাম দিন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে দিন সবরুন জামিল।
কতো সুন্দর শুরু হওয়া দিন কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। বাচ্চাগুলোর কথা ভাবতেই মনটা ভারী হয়ে উঠছে। ঠিক আমার বাচ্চার বয়েসী।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যারা আশেপাশে আছেন, বার্ণ ইউনিটগুলো সহ, যেখানে আহতদের নেওয়া হচ্ছে সেসকল হাসপাতালগুলোর খোঁজখবর রাখবেন দয়া করে। প্রচুর ব্লাড লাগবে অনেকের৷ মানুষের জন্য এগিয়ে আসার সুযোগ সবসময় আসে না৷ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঐক্যবদ্ধভাবে এই শোক এবং এই দুর্যোগ কাটিয়ে উঠার তাউফিক দিন।

Comments