Skip to main content

Posts

Showing posts with the label দান-সদকা

দানে বাড়ে ধন ||

  দানে বাড়ে ধন ছাদিক আতফাল সে অনেক আগের কথা। আজ থেকে এক-দুই যুগ ?  না। এক-দুই শতাব্দী ?  তা-ও না! প্রায় দু ’ হাজার বছর আগের গল্প। সুদূর আরবের ইয়েমেন রাজ্যের রাজধানী  ‘ ছানআ ’ । তার থেকেও ছয় মাইল দূরে অবস্থিত  ‘ যারওয়ান ’ । সেথায় থাকতেন এক জমিদার। ধনেজনে তার কোনো কমতি ছিল না। অঢেল সম্পদের পাশাপাশি মনটাও ছিল তার বেশ উদার। ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান এ জমিদার অত্যন্ত নেককার আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহর বান্দাদের মুখে হাসি ফোটানোর মাঝেই যেন জীবনের সার্থকতা খুঁজে পেতেন। বাড়ীর অদূরেই ছিল জমিদারের বিশাল খামার। মাঠভরা ফসল আর গাছভরা ফল- সকলের দৃষ্টি কেড়ে নিত। মনোরম বাগানের পাতানো মাচাগুলো যেন টসটসে আঙ্গুরের থোকায় নুইয়ে পড়ত। মাঠঘিরে খর্জুর বৃক্ষের সুবিশাল সারি গোটা ময়দানটাকে পাহারা দিত। আর মৌ-ভোমরের গুঞ্জরণ ও পাখ-পাখালির কলকাকলি যেন শেষই হতে চাইত না। জমিদারের মনে এতে আনন্দের হিল্লোল বয়ে যেত। লোকেরাও খুশি হত ঢের। কারণ সে এবার তাদেরকে খুব দিতে পারবে। কোঁচড় ভরে দিতে পারবে। আর তারাও তার জন্য দুআ করবে। একেবারে প্রাণখুলে। এভাবে সৃষ্টির সেবায় স্রষ্টা খুশি হয়ে পরের বছর আরো দেবেন। আর জম...