Skip to main content

Posts

একটি সুন্দর মৃত্যু |

                  একটি সুন্দর মৃত্যু উম্মে উসাইদ    মৃত্যু একটি চিরসত্য ।  প্রতিটি মানুষের জীবনেই মৃত্যু আসবে ।  এটা থেকে কেউ পালাতে পারবে না ।  কিন্তু কার মৃত্যু কেমন হবে সেটাই হল সবচেয়ে বড় কথা ।  আল্লাহ তাআলা সবাইকে সবার আমল অনুযায়ী মৃত্যু দেবেন ।  যাকে আল্লাহ তাআলা সহজ মৃত্যু দান করবেন সে তো সবচেয়ে বড় সফলকাম । আজ এখানে একটি সুন্দর মৃত্যুর কথা লিখব ।  সেই সুন্দর মৃত্যু কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি ;  কিন্তু খুব কাছের মানুষদের কাছ থেকে শুনেছি ,  যারা সেই মৃত্যু কাছ থেকে দেখেছেন ।  সেই সুন্দর মৃত্যুর পথযাত্রী ছিলেন আমার নানু শাশুড়ি ।  যিনি ছিলেন ড. আনোয়ারুল কারীম রাহ.-এর সম্মানিতা স্ত্রী এবং ইঞ্জিনিয়ার আব্দুল মুকীত রাহ.-এর সুযোগ্য কন্যা ।  ১৩ই এপ্রিল ২০২৫ ঈ. রাত দেড়টার দিকে তিনি আল্লাহর কাছে চলে যান ।  তাঁর মৃত্যু ছিল খুবই সুন্দর । ১২ই এপ্রিল রাত দশটায় তিনি আমার শ্বশুর-শাশুড়ির সাথে আমার বড় ননাসের বাসায় যান ।  অর্থাৎ তার বড় নাতনির বাসায় যান ।  সেই বাসা ছিল তাঁর...