''বাদশাহ আওরঙ্গজেব আলামগীর"
সম্রাট মুহিউদ্দিন মুহাম্মাদ আওরঙ্গজেব আলামগীর বাদশাহ্ গাজী। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট এবং ভারতের সবচাইতে শক্তিশালী সম্রাটদের একজন। তিনি ভারতের সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম শাসক। তিনি মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটান এবং তাঁর সময়ে মুঘল সাম্রাজ্য প্রায় সমগ্র ভারত ব্যাপী বিস্তৃত হয়। তিনি ডেকান শিয়া সালতানাতসমূহের চূড়ান্ত পতন ঘটান এবং তাঁর সময়ে মুঘল সাম্রাজ্যের আয়তন দাঁড়ায় ৪০ লক্ষ বর্গকিলোমিটার বা, ৪ মিলিয়ন। তিনি তাঁর সাম্রাজ্যে পূর্ণাঙ্গ শরিয়াহ আইনের প্রবর্তন করেন এবং গান-বাজনা ও বাদ্যযন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি বাদশাহ আকবর কর্তৃক রহিতকৃত অমুসলিমদের উপর জিজিয়া কর পুনরায় চালু করেন। তিনি ''ফতোয়া-ই আলামগীরী" নামে সাম্রাজ্যের আইন সংস্কার করেন । আওরঙ্গজেব মদ্যপানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি বিদ্রোহাত্মক হুমকিদায়ক কার্যকলাপ ও বিশৃঙ্খলার অবতারণাকারী শিখ গুরু তেগ বাহাদুর কে মৃত্যুদণ্ড দেন।
আওরঙ্গজেব (রহ.) ছিলেন যোগ্য পিতার যোগ্য সন্তান। তাঁর পিতা সম্রাট শাহাব উদ্দিন মুহাম্মাদ শাহ জাহান উরফে মুহাম্মাদ খুররাম শাহ্ ছিলেন মুঘল সাম্রাজ্যের পঞ্চম শাসক এবং আওরঙ্গজেবের মা মুমতাজ মেহেল ছিলেন মুঘল সাম্রাজ্যের উজিরে আজম আসফ খানের কন্যা , সম্রাজ্ঞী নূরজাহানের ভাইঝি এবং মুঘল সাম্রাজ্যের শীর্ষ কর্মকর্তা ইতিমাদ-উদ-দৌলা মির্জা গিয়াস বেগের নাতনী। আওরঙ্গজেব শাহ জাহান ও মুমতাজ মেহেলের তৃতীয় পুত্র।
ছোটবেলা থেকেই অত্যন্ত দক্ষ বীর যোদ্ধা ছিলেন আওরঙ্গজেব। তিনি ছিলেন কুরআনের হাফেজ এবং পরহেজগার ধর্মপ্রাণ মুসলমান। জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ ইসলামি বিধান অনুসরণ করতেন এই জনদরদী মহান সম্রাট। সমরাঙ্গনে, রাষ্ট্রপরিচালনায় ও প্রশাসনিক অঙ্গনে দক্ষতার কারণে সেনাপতি ও মন্ত্রীদের কাছে শাহ জাহানের ওয়ারিশ হিসেবে সবচাইতে যোগ্য ছিলেন শাহজাদা আওরঙ্গজেব। কিন্তু পিতা শাহ জাহানের নিকট সবচেয়ে প্রিয় ওয়ারিশ ছিলেন প্রথম পুত্র শাহজাদা দারাশিকোহ। দারাশিকোহ ছোটোবেলা থেকে পিতার আদরে আদরে বড় হওয়ায় রাষ্ট্রপরিচালনায় ও সমরক্ষেত্রে অযোগ্য, অকর্মণ্য ছিলেন এবং অনেকক্ষেত্রে অধার্মিক ছিলেন -- পূর্বসুরী বাদশাহ আকবরের সাথে তাঁর মিল চোখে পড়ে।
অধার্মিক চিন্তাধারার কারণে হিন্দু প্রজাদের কাছে শাহজাদা দারাশিকোহর গ্রহণযোগ্যতা স্বাভাবিকভাবেই ছিলো বেশি যেমনটা ছিলো বাদশাহ আকবারের। বারানসীর পণ্ডিতদের কাছে বেদ-বেদান্ত-রামায়ণ ইত্যাদি আর্য ধর্মগ্রন্থ পাঠ শিখেছিলেন ও এসবের প্রতি তাঁর আকর্ষণ ছিলো যথেষ্ট।
ফলে, দারাশিকো সিংহাসনে বসলে হিন্দু-মুসলিমের মধ্যে অসন্তোষ এবং অনেকক্ষেত্রে মুসলমান সামরিক কর্মকর্তাদের দ্বারা বিদ্রোহের ঘটনাও ঘটতে পারতো,, যেমনটা আকবরের রাজত্বকালে শাইখ মুজাদ্দিদে আলফেসানী (রহ.) করেছিলেন এবং যেভাবে ভাটিরাজ ঈসা খাঁ মাসনাদ- ই আলার নেতৃত্বে ১৫৮২ সালে দ্বীন- ই ইলাহি ঘোষণার পর বাংলায় সকল বিদ্রোহী সেনানায়ক একজোট হয়ে জিহাদ ঘোষণা করেছিলেন।
তাই দারাশিকোকে পরাজিত করে আওরঙ্গজেবের সিংহাসনারোহণ ছিলো ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৬৫৭ সালে শাহ জাহান অসুস্থ হয়ে পড়লে শাহ জাহানের মৃত্যু হয়েছে এই গুজব ছড়িয়ে পড়ে ও দারাশিকোহ ক্ষমতা দখলের জন্য তা গোপন করেছেন বলে ছড়িয়ে পড়ে। আওরঙ্গজেব ও মুরাদ একজোট হয়ে দারাশিকোহর বিরুদ্ধে বাহিনী সহ দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করেন এবং দারাশিকোহকে পরাজিত করে সিংহাসন দখল করেন। জনৈক সেনাকর্মকর্তাকে হত্যার অভিযোগে শাহ জাদা মুরাদ কে মৃত্যুদণ্ড দেয়া হলো । এরপর, দারাশিকোহকে চূড়ান্তভাবে পরাজিত করে ইসলাম ত্যাগ করে মুর্তাদ হবার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়।
সম্রাট শাহ জাহান কে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা, খাদেম,চিকিৎসক, নিরাপত্তা সহ নজরবন্দি করে রাখা হয়।
বাংলা শাসনকারী তাঁর ভাই শাহ সুজাকে তিনি তাঁর আনুগত্য মেনে নিয়ে সুবাদার হিসেবে বহাল থাকার পরামর্শ দেন। কিন্তু, শাহ সুজা তা না মেনে নিজেকে বাংলার স্বাধীন সুলতান ঘোষণা করলেন। ১৬৫৯ সালে আওরঙ্গজেবের বাহিনী শাহজাদা শাহ সুজা কে চূড়ান্তভাবে পরাজিত করতে সক্ষম হয়। বাংলার একসময়ের পরাক্রমশালী সুবাদার শাহ সুজা আশ্রয় নিলেন আরাকানরাজ্যের চট্টগ্রামে।
১৫৭৬ সালে বাংলার শেষ সম্রাট দাউদ শাহর পতনের পর মুঘলদের দুর্বলতার সুযোগ নিয়ে আরাকানিরা চট্টগ্রাম দখল করে নিয়ে দক্ষিণাঞ্চলে জলদস্যুতার মাধ্যমে প্রায় ১০০ বছর চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখে-
আরাকানে রাজনৈতিক আশ্রয়রত অবস্থায় নিহত হলেন শাহজাদা সুজা। তৈমূরী খান্দানের এই অপমানে আরাকানিদের প্রতি ক্রুব্ধ হলেন বাদশাহ আওরঙ্গজেব।
পিতা শাহ জাহানের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থনীতি উন্নয়নের শিখরে আরোহণ করে। করদ রাজ্য গোলকুন্ডা ও বিজাপুর সালতানাত থেকে প্রাপ্ত কর এবং মধ্য এশিয়ার জানী খানাত থেকে প্রাপ্ত করে মুঘলরা দিন দিন ধনী হতে থাকে, যা চূড়ান্ত পরিণতি পায় আওরঙ্গজেবের রাজত্বে।
তাঁর সময়ে মারাঠারা দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলে বিদ্রোহাত্মক কর্মকাণ্ড শুরু করে। বিজাপুর সালতানাতের সাবেক সেনাপতি শাহজি ভোসলের পুত্র শিবাজি স্থানীয় মারাঠা যুবক ও মাওয়ালী নামক পাহাড়ী ডাকাতদলের সাহায্যে ছোটোখাটো বাহিনী গঠন করে পার্বত্য এলাকার মুঘল কেল্লা জয় করতে থাকেন। শিবাজী ১৬৭৪ সালে সুরাটে নিজেকে স্বাধীন রাজা (ছত্রপতি) ঘোষণা করেন। আওরঙ্গজেবের সেনাপতি মির্জা রাজা জয়সিংহ শিবাজীকে পরাজিত করেন এবং শিবাজি মুঘল ভাসালে পরিণত হয়। ১৬৮০ সালে শিবাজি মারা গেলে শিবাজীর পুত্র সম্ভাজি পুনরায় বিদ্রোহ করে এবং ১৬৮৯ সালের যুদ্ধে পরাজিত ও নিহত হয় এবং তার পুরো পরিবার বন্দি হয়।
আওরঙ্গজেবের রাজত্বকালের শেষে চীনকে ছাড়িয়ে ভারত পৃথিবীর সবচাইতে ধনী সাম্রাজ্যে পরিণত হয়। আওরঙ্গজেবের রাজত্বকালের শেষে মৃত্যুর সময় তাঁর কোনো ইচ্ছাই অপূর্ণ ছিলো না।
তথ্যসূত্র- ১. চেপে রাখা ইতিহাস- গোলাম আহমাদ মর্তুজা
২. The Era of Bajirao- Uday S Kulkarni
৩. উইকিপিডিয়া
.jpeg)
Comments